নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নেতা এড. এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু-এর বিজয় উপলক্ষে নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুরে তাঁর দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় তিনি সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন।
মতবিনিময়কালে শফিকুল ইসলাম বুলবুল বলেন, উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে গণমাধ্যমকে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
তিনি আরও জানান, সব রাজনৈতিক দল ও সব ধর্মের মানুষের অংশগ্রহণে একটি উন্নত, জনবান্ধব ও সুন্দর নলডাঙ্গা গড়ে তুলতে তিনি কাজ করে যাবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব নলডাঙ্গার সভাপতি এম জহুরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন জুয়েল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রাসেল শেখ এবং সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
এসআর
মন্তব্য করুন: