ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি–১ আসনে বিজয়ী হওয়ায় রফিকুল ইসলাম জামালের সম্মানে শোকরানা দোয়া ও পবিত্র কুরআন খতম অনুষ্ঠিত হয়েছে।
একই আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজাপুর উপজেলার নূরুল ইসলামিয়া দ্বীনিয়া হাফিজী মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আকন।
এতে উপস্থিত ছিলেন রাজাপুর সরকারি কলেজ শাখার সভাপতি শাহারিয়ার সিকদার, মহানগর দক্ষিণ যাত্রাবাড়ী শাখা ৪৮ নম্বর ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, শুক্তাগড় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজান মল্লিক, উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রবিউল গাজীসহ স্থানীয় নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসল্লি ও মাদ্রাসার শিক্ষার্থীরা।
আয়োজক আবু সায়েম আকন বলেন, ঝালকাঠি–১ আসনে রফিকুল ইসলাম জামালের বিজয়ে মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ এবং দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
পাশাপাশি মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে এতিম শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারাও অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও কল্যাণে দোয়া ও সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে।
এসআর
মন্তব্য করুন: