ফেনী জেলা আইনজীবী সমিতির ২০২৬ সালের নির্বাচনে বিএনপি সমর্থিত 'আইনজীবী কল্যাণ
পরিষদ' সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ ১০টি পদে জয়লাভ করে বিশাল সাফল্য অর্জন করেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ৩৪৬ জন ভোটারের মধ্যে ৩২৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন এবং গভীর রাতে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে বিএনপি সমর্থিত ফরিদ উদ্দিন খাঁন নয়ন ১৩৪ ভোট পেয়ে সভাপতি এবং হাছান মাহমুদ মামুন ১৬৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে জামায়াত সমর্থিত 'আইনজীবী সম্প্রীতি পরিষদ' ৪টি পদে এবং আওয়ামী লীগ ও বাম দল সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ১টি পদে জয়ী হয়েছেন। গত বছর বিএনপি ও জামায়াত ঐক্যবদ্ধভাবে নির্বাচন করলেও এবার আলাদা প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করায় ভোটের সমীকরণে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক এই জয়ে সাধারণ আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের স্বার্থ রক্ষায় সবাইকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
এসআর
মন্তব্য করুন: