[email protected] মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
৪ ফাল্গুন ১৪৩২

পীরগঞ্জ- ভোটকেন্দ্রে সিলমারা ব্যালট উদ্ধার, ইউএনও অবরুদ্ধ

রংপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ৮:২২ পিএম

সংগৃহীত ছবি

রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি ভোটকেন্দ্র থেকে ছয়টি সিলমারা ব্যালট পেপার ও দুটি অফিসিয়াল সিল উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি ভোটকেন্দ্র থেকে ছয়টি সিলমারা ব্যালট পেপার ও দুটি অফিসিয়াল সিল উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ঘটনাটি পরিদর্শনে গিয়ে সাময়িকভাবে অবরুদ্ধ অবস্থায় পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন।


সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মদনখালী ইউনিয়নের হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।


স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে বিদ্যালয়ে এসে কয়েকজন শিক্ষার্থী একটি শ্রেণিকক্ষের ভেতরে দুটি সিল এবং ছয়টি ব্যালট পেপার পড়ে থাকতে দেখে।

পরে বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানানো হলে তিনি ব্যালট ও সিলগুলো জব্দ করে উপজেলা প্রশাসনকে অবহিত করেন।
উদ্ধার হওয়া ব্যালটগুলোর মধ্যে দুটি ধানের শীষ প্রতীকে সিল দেওয়া, দুটি ‘হ্যাঁ’ এবং দুটি ‘না’ চিহ্নিত ছিল বলে জানা গেছে।
খবর পেয়ে ইউএনও পপি খাতুন ঘটনাস্থলে পৌঁছালে আগে থেকেই সেখানে জড়ো হওয়া স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানাতে শুরু করেন।

তারা নির্বাচনী অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইউএনও বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থানকালে অবরুদ্ধ হয়ে পড়েন।

এ সময় নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভে অংশ নেন।


বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।


পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।


উল্লেখ্য, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুল আমীন এক লাখ ২০ হাজার ১২৮ ভোট পেয়ে বিজয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম পান এক লাখ ১৭ হাজার ৭০৩ ভোট। ফল ঘোষণার পর থেকে ভোটে অনিয়মের অভিযোগ তুলে পুনরায় ভোট গণনার দাবিতে গত কয়েক দিন ধরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর