[email protected] মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
৪ ফাল্গুন ১৪৩২

বঙ্গোপসাগরে ৪.৩ মাত্রার ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ৭:২১ পিএম

সংগৃহীত ছবি

কক্সবাজার উপকূল থেকে প্রায় ২২২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগর এলাকায় ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে এ কম্পন অনুভূত হয়।


আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা VolcanoDiscovery জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

এটি অগভীর ধরনের ভূমিকম্প হওয়ায় আশপাশের এলাকায় হালকা কম্পন অনুভূত হওয়ার সম্ভাবনা থাকলেও এখন পর্যন্ত কোথাও কম্পন টের পাওয়ার নির্দিষ্ট তথ্য মেলেনি।


এর আগে ১০ ফেব্রুয়ারি ভারতের মেঘালয় সংলগ্ন এলাকায় ৪.০ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। European-Mediterranean Seismological Centre (ইএমএসসি) জানায়, ওই কম্পনটি ভারতের স্থানীয় সময় বিকেল ৫টা ২ মিনিটে সংঘটিত হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।


ইএমএসসি’র তথ্যে উল্লেখ করা হয়, কম্পনের উৎপত্তিস্থল ভারতের গुवাহাটি শহর থেকে প্রায় ১২৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং বাংলাদেশের সিলেট শহর থেকে আনুমানিক ২১ কিলোমিটার উত্তরে অবস্থিত ছিল। ওই ভূমিকম্পের কম্পন ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাশাপাশি সিলেট ও আশপাশের এলাকাতেও অনুভূত হয়।


দুই ক্ষেত্রেই এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর