ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক নারীর ঘর থেকে কিশোরগঞ্জ সদর থানায় কর্মরত এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের ঘটনা ঘটেছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার রাজৈ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত পুলিশ সদস্য আজহার উদ্দীন রাকিব (৩২) একই এলাকার এক প্রবাসীর স্ত্রীর বাড়িতে অবস্থান করছিলেন বলে অভিযোগ ওঠে।
রাত দেড়টার দিকে এলাকাবাসীর সন্দেহ হলে তারা ঘরে প্রবেশ করে ওই নারী ও পুলিশ সদস্যকে আটক করেন।
পরে বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে সকাল ৭টার দিকে তাদের উদ্ধার করে ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়।
ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এসআর
মন্তব্য করুন: