কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিশালাকৃতির
একটি বিরল প্রজাতির ‘পাখি মাছ’। স্থানীয়ভাবে এটি ‘মাইট্যা’ মাছ নামে পরিচিত। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টেকনাফ মৎস্য বন্রে২০০ কেজি ওজনের মাছটি আনা হলে তা দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।
মাছটির বৈশিষ্ট্য ও পরিচিতি
মৎস্য বিশেষজ্ঞদের মতে, এই মাছটি মূলত ‘সেইলফিশ’ (Sailfish) বা মার্লিন প্রজাতির। এর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো:
দ্রুতগতি: এটি সমুদ্রের অন্যতম দ্রুতগামী মাছ।
পাখনা: পিঠের উপরের পাখনাটি দেখতে পাখির ডানার মতো প্রসারিত, যা থেকেই এর নাম হয়েছে ‘পাখি মাছ’।
আবাসস্থল: এটি মূলত গভীর সমুদ্রের মাছ। ফলে উপকূলের কাছাকাছি এমন বড় মাছ ধরা পড়া বেশ বিরল।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে শাহপরীর দ্বীপের বাসিন্দা সব্বির আহমেদের একটি ট্রলার ১১ জন জেলে নিয়ে সাগরে যায়। সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে জাল ফেললে অন্যান্য মাছের সাথে এই বিশাল মাছটি আটকা পড়ে।
মাছটির ওজন প্রায় ২০০ কেজি। স্থানীয় বাজারে উপযুক্ত দাম না পাওয়ার সম্ভাবনা থাকায় এবং বড় আকারের হওয়ায় এটি ৪০ হাজার টাকায় চট্টগ্রামের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে। অধিক লাভের আশায় বিশেষ প্রক্রিয়ায় বরফ দিয়ে মাছটি চট্টগ্রামের বড় বাজারে পাঠানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: