[email protected] সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
৩ ফাল্গুন ১৪৩২

লালপুরে বিশেষ অভিযানে ৪৮০০ ইয়াবা জব্দ, আটক বৃদ্ধ দম্পতি

লালপুর উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২:০৫ এএম

সংগৃহীত ছবি

নাটোরের লালপুর উপজেলায় থানা পুলিশের অভিযানে ৪৮০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার মোহরকয়া (পশ্চিমপাড়া) এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে লালপুর থানা পুলিশ একটি টিম নির্দিষ্ট এলাকায় অভিযান চালায়।

অভিযানের সময় সন্দেহভাজন দুজনের দেহ তল্লাশি এবং তাদের বসতবাড়িতে অনুসন্ধান করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মোছা. মারজিনা খাতুন (৫০) ও তার স্বামী মো. বেল্লাল সরকার (৫৫)।

তারা দুজনই মোহরকয়া (পশ্চিমপাড়া) এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।


এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর