[email protected] সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
৩ ফাল্গুন ১৪৩২

ভোটকেন্দ্রে জন্ম, নবজাতকের নাম রাখা হলো ‘খালেদা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৪৭ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সিরাজগঞ্জের রায়গঞ্জে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে।

ভোট দিতে এসে কেন্দ্রে কন্যাসন্তানের জন্ম দেন এক নারী। পরে পরিবার নবজাতকের নাম রাখে ‘খালেদা’।
জানা গেছে, সন্তানসম্ভবা আম্বিয়া খাতুন গৃহস্থালি কাজ শেষ করে গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোট দিতে যান রায়গঞ্জ উপজেলার বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

ভোট প্রদান শেষে হঠাৎ তীব্র প্রসববেদনা শুরু হলে উপস্থিত নারী ভোটাররা তাকে কেন্দ্রের একটি কক্ষে নিয়ে যান। সেখানেই তিনি একটি সুস্থ কন্যাসন্তানের জন্ম দেন।


শিশুটির বাবা শরীফুল ইসলাম ও মা আম্বিয়া খাতুন মেয়ের নাম রাখেন ‘খালেদা’। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম মা ও নবজাতককে ফুলেল শুভেচ্ছা জানান।

তিনি তাদের হাতে বাঁধাই করা জন্মসনদ, শিশুর প্রয়োজনীয় সামগ্রী ও কিছু আর্থিক সহায়তা তুলে দেন। জন্মসনদেও শিশুটির নাম ‘খালেদা’ উল্লেখ করা হয়েছে।


ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ-এর। পরে তার নির্দেশে জেলা প্রশাসন মা ও শিশুর খোঁজখবর নেয় এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর