বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের ইটনা উপজেলায় সফরে আসছেন।
দলীয় এক কর্মীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে শোক প্রকাশ ও পরিবারের সদস্যদের সমবেদনা জানাতেই তার এ সফর।
দলীয় সূত্র জানায়, গত ৮ ফেব্রুয়ারি কটিয়াদী উপজেলায় ১১ দলীয় জোটের একটি নির্বাচনী জনসভায় অংশ নিতে যাওয়ার পথে বড়িবাড়ি ইউনিয়নের শিমুলবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. শাহ আলম ভূঁইয়া নামে এক কর্মী নিহত হন। পরে বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামী ইটনা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নূরুল উল্লাহ গণমাধ্যমকে জানান, নিহত কর্মীর পরিবারের খোঁজখবর নিতে এবং তাদের প্রতি সহমর্মিতা জানাতে আমির সরাসরি ইটনায় উপস্থিত হবেন।
দলের নেতারা জানিয়েছেন, সফরকালে তিনি মরহুমের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিতে পারেন।
আমিরের আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি লক্ষ্য করা গেছে। এদিকে ইটনা উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করেছেন
এসআর
মন্তব্য করুন: