[email protected] রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
২ ফাল্গুন ১৪৩২

কিশোরগঞ্জের ৬ আসনের ৫টিতে বিএনপি, একটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ৭:০৯ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে কিশোরগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

অপর একটি আসনে দলটির বিদ্রোহী ও বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন।

কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর)-
মোট ১৮১টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে বিএনপির মাজহারুল ইসলাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ২২ হাজার ৯৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের হেদায়াতুল্লাহ হাদী (রিকশা) পান ৯৯ হাজার ৪৮৮ ভোট।


কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী)- ১৭০টি কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফলে অ্যাডভোকেট জালাল উদ্দীন (ধানের শীষ) ১ লাখ ৪২ হাজার ৬১৬ ভোট পেয়ে জয়ী হন। প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মোড়ল (দাঁড়িপাল্লা) পান ১ লাখ ১৭ হাজার ৯৬১ ভোট।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ ও তাড়াইল)-
১৫১টি কেন্দ্রের ফলাফলে ড. ওসমান ফারুক (ধানের শীষ) ১ লাখ ১১ হাজার ৬৩৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ডা. জেহাদ খান (দাঁড়িপাল্লা) পান ১ লাখ ১ হাজার ২৭৬ ভোট।


কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম)-
১৫০টি কেন্দ্রের ফলাফলে অ্যাডভোকেট ফজলুর রহমান (ধানের শীষ) ১ লাখ ৩২ হাজার ৫৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। রোকন রেজা (দাঁড়িপাল্লা) পান ৫৫ হাজার ৬৪৬ ভোট।


কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর)-
১১৯টি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল (হাঁস প্রতীক) ৭৯ হাজার ২১০ ভোট পেয়ে জয়ী হন। বিএনপি প্রার্থী সৈয়দ এহসানুল হুদা (ধানের শীষ) পান ৬৬ হাজার ১১৮ ভোট এবং অধ্যাপক রমজান আলী (দাঁড়িপাল্লা) পান ৪৪ হাজার ১৩৬ ভোট।


কিশোরগঞ্জ-৬ (ভৈরব ও কুলিয়ারচর)-
১৪২টি কেন্দ্রের ফলাফলে মো. শরীফুল আলম (ধানের শীষ) ১ লাখ ৮৫ হাজার ৮১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা আতাউল্লাহ আমীন (রিকশা) পান ৪২ হাজার ৫৫৫ ভোট। প্রায় ১ লাখ ৪৩ হাজারের বেশি ভোটের ব্যবধানে তিনি জয় নিশ্চিত করেন।


প্রতিক্রিয়া ও পরিবেশ
বেসরকারি ফলাফল ঘোষণার পর বিভিন্ন আসনে বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উৎসব দেখা যায়। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট মহল অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন।


নির্বাচন সংশ্লিষ্টদের প্রত্যাশা, নবনির্বাচিত সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় উন্নয়ন কার্যক্রম জোরদার ও জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর