[email protected] শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
১ ফাল্গুন ১৪৩২

ঝালকাঠিতে প্রত্যয় তরুণ সংঘের উদ্যোগে মহাশ্মশানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ

ঝালকাঠি জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৬ পিএম

সংগৃহীত ছবি

ঝালকাঠি পৌর এলাকার মহাশ্মশান প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান ও গাছের চারা রোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রত্যয় তরুণ সংঘ’।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সংগঠনের সদস্যরা এ কর্মসূচিতে অংশ নেন।

আয়োজকদের জানান, পরিবেশ রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে মহাশ্মশান এলাকায় জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয় এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঝালকাঠি। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ইঞ্জিনিয়ার অসীত বরন সাহা, সাধারণ সম্পাদক, শ্রী শ্রী রাধাগোবিন্দ আঙ্গিনা পাবলিক হরিসভা; হিন্দু পরিষদ ঝালকাঠি জেলার উপদেষ্টা পিনাকি দাস; এবং সংগঠনটির জেলা সাধারণ সম্পাদক সঞ্জিব কুমার রায় ভুট্টো।


এ সময় প্রত্যয় তরুণ সংঘের মুখপাত্র যুবরাজ দাস, সহ-সভাপতি সঞ্জয় মালী, সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার, কোষাধ্যক্ষ উজ্জ্বল দুয়ারী, সহ-কোষাধ্যক্ষ রনি চন্দ্র, প্রচার সম্পাদক প্রিতম দাস চয়ন, সহ-প্রচার সম্পাদক সীমান্ত দত্ত ও সাংস্কৃতিক সম্পাদক টুটুল চন্দ প্রমুখ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণদের এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান তারা।


সংগঠনের সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার জানান, ঝালকাঠিতে সামাজিক উন্নয়ন ও পরিবেশবান্ধব কার্যক্রম বাস্তবায়নে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।


স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে এমন কর্মসূচি আরও বিস্তৃত আকারে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর