[email protected] শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
১ ফাল্গুন ১৪৩২

নাটোর-৪ আসনে ধানের শীষের আব্দুল আজিজ জয়ী

বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৪ পিএম

সংগৃহীত ছবি

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুল আজিজ।

ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বড় ব্যবধানে জয়লাভ করেন।


প্রাপ্ত ফলাফল অনুযায়ী, দুই উপজেলায় মিলিয়ে তিনি মোট ১ লাখ ৬৯ হাজার ৮৪৭ ভোট অর্জন করেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুল হাকিম দাঁড়িপাল্লা প্রতীকে পান ১ লাখ ৩৪ হাজার ১৮৯ ভোট।


বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন। জানানো হয়, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১৬৭টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


উপজেলাভিত্তিক হিসাবে গুরুদাসপুরের ৬৮টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে ৭৬ হাজার ৫৪১ ভোট এবং বড়াইগ্রামের ৯৯টি কেন্দ্রে ৯৩ হাজার ৩০৬ ভোট পান আব্দুল আজিজ।

অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হাকিম গুরুদাসপুরে পান ৫২ হাজার ৭০৫ ভোট ও বড়াইগ্রামে ৮১ হাজার ৪৮৪ ভোট।


এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির এম ইউসুফ আহমেদ লাঙ্গল প্রতীকে ২ হাজার ৭৭০ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. এমদাদুল্লাহ হাতপাখা প্রতীকে ৩ হাজার ৮১৮ ভোট এবং এবি পার্টির মো. মোকছেদুল মমিন ঈগল প্রতীকে ২৫৪ ভোট লাভ করেন।


উল্লেখ্য, আব্দুল আজিজ ধারাবারিষা ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান এবং একবার গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর