[email protected] মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
১১ ফাল্গুন ১৪৩২

কিশোরগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রত্যাবর্তন, জালাল উদ্দীন জয়ী

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ৫:০৪ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনে জয় পেয়েছেন এডভোকেট জালাল উদ্দীন।

কটিয়াদী-পাকুন্দিয়া নিয়ে গঠিত এ আসনে দীর্ঘদিন পর ধানের শীষ প্রতীকের প্রার্থীর জয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আসনটিতে মোট ভোটার ছিলেন ৫,৩২,৫১৬ জন।

পোস্টাল ভোটসহ ১৭১টি কেন্দ্রের ফলাফল গণনা শেষে প্রাপ্ত তথ্যে দেখা যায়— ধানের শীষ (জালাল উদ্দীন): ১,৪৩,৬৬৯ ভোট
দাঁড়িপাল্লা (মো. শফিকুল ইসলাম মোড়ল): ১,২০,৯৭৫ ভোট
ফলে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন বিএনপি প্রার্থী। অন্যান্য প্রার্থীর প্রাপ্ত ভোট
হাতপাখা (মো. আবুল বাশার রেজওয়ান): ৩,৫৬৬,
লাঙ্গল (মো. আফজাল হোসেন ভূঁইয়া): ২,১১৩,
মোটরসাইকেল (নুর উদ্দিন আহমেদ): ১,৩১৩,
ময়ূর (মো. আনিসুজ্জামান খোকন): ৩৬৩,
টেলিভিশন (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট): ২২২,
গণঅধিকার পরিষদ প্রার্থী মো. শফিকুল ইসলাম: ৩৯৫,
এ আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভোটের সারসংক্ষেপ
মোট প্রদত্ত ভোট: ২,৮০,০১১
বৈধ ভোট: ২,৭২,৬১৬
বাতিল ভোট: ৭,৩৯৫
ভোটের হার: ৫২.৫৮ শতাংশ।


সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। স্থানীয় প্রশাসনের দাবি, পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে এবং উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর