ভালুকা উপজেলা-র ময়মনসিংহ-১১ আসনে দীর্ঘ প্রায় ৩০ বছর পর আবারও ধানের শীষ প্রতীকের প্রার্থী বিজয় নিশ্চিত করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত ফখর উদ্দিন আহমেদ বাচ্চু জয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতের দিকে কেন্দ্রভিত্তিক ফল সংগ্রহ শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তা ফলাফল প্রকাশ করেন।
ভোটের পরিসংখ্যান- আসনটিতে মোট ভোটার ছিলেন ৩,৫৮,৬৫৯ জন।
১০৭টি ভোটকেন্দ্রের ফলাফলে দেখা যায়—
ধানের শীষ (ফখর উদ্দিন আহমেদ বাচ্চু): ১,১০,২১৪ ভোট
স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম: ৬৫,৫৯১ ভোট
ফলে ৪৪,৬২৩ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বেসরকারিভাবে নির্বাচিত হন বিএনপি প্রার্থী।
অন্যান্য প্রার্থীদের মধ্যে- শাপলা কলি (জাহিদুল ইসলাম): ২১,৫২৯ ভোট
হাতপাখা (মা. মোস্তফা কামাল): ১,৮০৭ ভোট
ট্রাক (আনোয়ারুল ইসলাম): ৩৮৬ ভোট
গণভোটের ফল-
একই দিনে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে ভোট পড়ে ১,১৭,২৯৮টি এবং ‘না’ পক্ষে ৫৮,৮৫১টি।
সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। ভোট শেষে প্রিজাইডিং কর্মকর্তারা ফলাফল জমা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে।
বেসরকারি ফলাফলে ভালুকা আসনে বিএনপির এই জয়কে স্থানীয় রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। চূড়ান্ত সরকারি ঘোষণার অপেক্ষা রয়েছে।
এসআর
মন্তব্য করুন: