[email protected] মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
১১ ফাল্গুন ১৪৩২

রাজবাড়ী-১ আলী নেওয়াজ, রাজবাড়ী ২ হারুন অর রশীদ ধানের শীষে জয়ী

রাজবাড়ী জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৮ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলা-র দুটি সংসদীয় আসন—রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ এ বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

ফল ঘোষণার পর দুই আসনেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

রাজবাড়ী-১ আসন- রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে গঠিত এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে শীর্ষে অবস্থান করছেন।

চারজন প্রার্থীর মধ্যে প্রাপ্ত ভোটের হিসাব অনুযায়ী—
ধানের শীষ (আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম): ১,১৫,৪৫৪ ভোট
দাঁড়িপাল্লা (মো. নুরুল ইসলাম): ১,০১,০৯২ ভোট
গোলাপ ফুল (মোহাম্মদ আলী বিশ্বাস): ৮,০৮৭ ভোট
লাঙ্গল (খন্দকার হাবিবুর রহমান): ২,৫৮৬ ভোট
রাজবাড়ী-২ আসন-
পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ী-২ আসনে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এখানে বিএনপি প্রার্থী হারুন অর রশীদ বিপুল ভোটে এগিয়ে আছেন। প্রাপ্ত ভোটের বিবরণ—
ধানের শীষ (হারুন অর রশীদ): ২,৩৪,৮৪৮ ভোট
শাপলা কলি (জামিল হিজাযী): ৬৫,২৯৩ ভোট
কলস (মো. নাসিরুল হক সাবু): ৩৫,৮৪০ ভোট
হাতপাখা (মো. আব্দুল মালেক): ৮,৩৬৪ ভোট
লাঙ্গল (সফিউল আযম খান): ২,০৫২ ভোট
ফুটবল (সোহেল মোল্লা): ১,২১৯ ভোট
ট্রাক (জাহিদ শেখ): ৬৩৩ ভোট
ঘড়ি (কাজী মিনহাজুল আলম): ৩২১ ভোট
ছড়ি (আব্দুল মালেক মন্ডল): ২৬৬ ভোট।


ফলাফল ঘোষণার পর বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, নতুন নির্বাচিত প্রতিনিধিরা আগামী দিনে রাজবাড়ীকে দুর্নীতিমুক্ত ও উন্নয়নমুখী জেলায় পরিণত করতে কার্যকর ভূমিকা। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর