শেরপুরের সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নের একটি ভোটকেন্দ্র থেকে তিনটি ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এর মধ্যে একটি বই পরে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে চর মোচরিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম জানান, সকাল থেকে ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছিল।
এ সময় পোলিং এজেন্টদের বাইরে থাকা কয়েকজন ব্যক্তি হঠাৎ কেন্দ্রে ঢুকে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট বই নিয়ে বেরিয়ে যায়।
ছিনতাই হওয়া ব্যালট বইগুলোর মধ্যে দুটি ছিল জাতীয় সংসদ নির্বাচনের এবং একটি গণভোটের। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় একটি ব্যালট বই উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এসআর
মন্তব্য করুন: