[email protected] বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
৫ ফাল্গুন ১৪৩২

লক্ষ্মীপুরে জামায়াত নেতার বাড়িতে ভোজে গিয়ে দুই নির্বাচনী কর্মকর্তা আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ৭:২৫ এএম

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ভোটকেন্দ্র ফেলে রেখে রাতে এক স্থানীয় জামায়াত নেতার বাড়িতে

 খাবার খেতে গিয়ে আটক হয়েছেন দুই নির্বাচনী কর্মকর্তা। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা এলাকায় এই ঘটনা ঘটে।



​আটককৃতরা হলেন: সহকারী প্রিজাইডিং অফিসার এম এ ওসমানি (শিক্ষক, গন্ধব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়) এবং পোলিং অফিসার মো. ইকবাল হোসেন (শিক্ষক, দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়)। তারা লক্ষ্মীপুর-৩ আসনের নলঠগি মদিনাতুল উলুম ইসলামীয়া মাদরাসা কেন্দ্রের দায়িত্বে ছিলেন।


​যেভাবে আটক হলেন: নির্বাচনী ডিউটি চলাকালীন তারা কেন্দ্র ছেড়ে স্থানীয় এক জামায়াত নেতার বাড়িতে রাতের খাবার খেতে যান। গোপন সংবাদ পেয়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা অভিযান চালিয়ে তাদের আটক করেন।


​পুলিশের বক্তব্য: লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে তাদের আটক করে চন্দ্রগঞ্জ থানায় রাখা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর