ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যতম ব্যস্ত সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেখা গেছে অস্বাভাবিক নীরবতা।
যেখানে সাধারণত দিন-রাত ট্রাক, দূরপাল্লার বাস ও ব্যক্তিগত গাড়ির চাপ লেগেই থাকে, সেখানে ভোটের আগের দিন চিত্র ছিল ভিন্ন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত দাউদকান্দি, গৌরীপুর এবং মেঘনা-গোমতী সেতু সংলগ্ন এলাকায় ঘুরে দেখা যায়, দূরপাল্লার বাস চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ব্যক্তিগত গাড়ির সংখ্যাও ছিল সীমিত। মাঝে মধ্যে জরুরি সেবা, আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি এবং কিছু পণ্যবাহী যান চলাচল করতে দেখা গেছে।
প্রশাসন জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, র্যাব ও বিজিবির টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি নির্বাচনী বিধিনিষেধের কারণে আন্তঃজেলা বাস চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আব্দুল হালিম বলেন, নাশকতা বা বিশৃঙ্খলার আশঙ্কা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। যানবাহন কম থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ সহজ হচ্ছে।
চট্টগ্রামগামী এক যাত্রী শহীদুল ইসলাম জানান, বাসের সংখ্যা কম থাকায় জরুরি প্রয়োজনে যাতায়াতে কিছুটা অসুবিধা হচ্ছে। তবে অনেকেই মনে করছেন, নির্বাচনের দিন নিরাপত্তা নিশ্চিত করতে এমন ব্যবস্থা প্রয়োজনীয়।
সংশ্লিষ্টদের আশা, ভোটগ্রহণ শেষ হলে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরবে মহাসড়ক। দেশের গুরুত্বপূর্ণ এই বাণিজ্যপথ আবারও ফিরে পাবে তার চেনা
এসআর
মন্তব্য করুন: