[email protected] বৃহঃস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
২৯ মাঘ ১৪৩২

৫০ নয় ৭৪ লাখ টাকা উদ্ধার -পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৩৪ পিএম

সংগৃহীত ছবি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানের কাছ থেকে মোট ৭৪ লাখ টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে প্রাথমিকভাবে তার কাছে ৫০ লাখ টাকা পাওয়া গেছে বলে তথ্য দেওয়া হয়েছিল।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। পরে বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম গণমাধ্যমকে জানান, গণনা শেষে উদ্ধার হওয়া অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪ লাখ টাকা।


ওসি আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা বিমানবন্দরে তাকে আটক করেন এবং পরে থানায় খবর দেন। বর্তমানে এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।


জানা গেছে, সকাল ১০টা ৫৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুরে পৌঁছান বেলাল উদ্দিন প্রধান। আটক হওয়ার সময় ধারণ করা এক ভিডিওতে তাকে নিজের পরিচয় দিতে শোনা যায়। তিনি জানান, তার বাড়ি ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া এলাকায় এবং তিনি দবিরুল ইসলামের ছেলে। পাশাপাশি তিনি শালন্দা কলেজের শিক্ষক বলেও উল্লেখ করেন।


লাগেজে থাকা অর্থের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেখানে ৫০ লাখ টাকার বেশি রয়েছে এবং তা তার গার্মেন্টস ব্যবসার অর্থ। তবে পুলিশের গণনায় উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৭৪ লাখ টাকা বলে জানানো হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর