[email protected] বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
২৮ মাঘ ১৪৩২

সিলেট অঞ্চলে মৃদু ভূকম্পন, উৎস গোয়াইনঘাট এলাকায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ৬:৫৬ পিএম

সংগৃহীত ছবি

দেশের উত্তর–পূর্বাঞ্চলে মঙ্গলবার বিকেলে ভূমিকম্প অনুভূত হয়েছে।

সিলেট ও আশপাশের এলাকায় বিকাল ৫টা ৩২ মিনিটের দিকে এই কম্পন টের পাওয়া যায়।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ০। এখন পর্যন্ত এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকাল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে ভূকম্পনটি রেকর্ড করা হয়।


বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেট জেলার গোয়াইনঘাট এলাকা। ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে এর দূরত্ব প্রায় ২১৪ কিলোমিটার।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর