[email protected] মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
২৭ মাঘ ১৪৩২

বিএনপির নির্বাচনী সমাবেশে গ্যাস বেলুন বিস্ফোরণে শতাধিক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ৭:২০ পিএম

সংগৃহীত ছবি

গাজীপুর-২ আসনের নির্বাচনী প্রচারণা চলাকালে টঙ্গী মাজার বস্তি এলাকায় গ্যাস বেলুন ফোলানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার ফলে বিএনপির নেতাকর্মীসহ শতাধিক ব্যক্তি দগ্ধ হয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, প্রচারণার অংশ হিসেবে মিছিলের প্রস্তুতি চলাকালীন গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ ঘটায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে আশপাশের শ্রমিক, নেতাকর্মী ও সমর্থকরা দগ্ধ হন।

আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দ্রুত টঙ্গী সরকারি হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।


টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাফিসা শারমিন জানান, দগ্ধদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক এবং উন্নত চিকিৎসার প্রয়োজন।
স্থানীয় থানা পুলিশের অফিসার ইনচার্জ মেহেদী হাসান দুর্ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করে বলেছেন, গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। পাশাপাশি তিনি বলেন, অন্য কোনো কারণ বা নাশকতার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ঘটনার পর বিএনপির স্থানীয় নেতারা দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে আহতদের খোঁজ খবর নেন এবং চিকিৎসা সহায়তা নিশ্চিত করেন। তারা দুর্ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলেও উল্লেখ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতার কামনা করেছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর