[email protected] সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬
২৬ মাঘ ১৪৩২

জাগো বাহে, তিস্তা বাঁচাই’ গ্রন্থের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৯ পিএম

সংগৃহীত ছবি

তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের কষ্ট ও নদী ভাঙনে হারানো জীবনের গল্প এবার বইয়ের পৃষ্ঠায় জীবন্ত হয়ে উঠল।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু রচিত ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ শীর্ষক গ্রন্থটি সম্প্রতি আত্মপ্রকাশ করেছে।


রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট মিশন মোড় হামারবাড়ি মিলনায়তনে ‘মিট দ্য প্রেস’ আয়োজনের মধ্য দিয়ে বইটির উন্মোচন করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাট জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লায়লা হাবিব। অনুষ্ঠানে জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।


গ্রন্থের রচয়িতা আসাদুল হাবিব দুলু বলেন, এই বইতে তিস্তাপাড়ের মানুষের দীর্ঘ সংগ্রাম, বঞ্চনা ও নদী রক্ষা আন্দোলনের ইতিহাস তুলে ধরা হয়েছে যা আগামী প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ দলিল হিসেবে থাকবে। তিনি আরও উল্লেখ করেন, শৈশবে তিস্তা নদীর সেই শান্তিপূর্ণ ছবি এখন কেবল স্মৃতি, কারণ নদীটির বিধ্বংসী রূপ আজ মানুষের জীবন কঠিন করে তুলেছে।


তিস্তা রক্ষা আন্দোলনের নানা অভিজ্ঞতা, আবেগ ও সংগঠনের পথ এই গ্রন্থে স্থান পেয়েছে, যা দেশ-বিদেশে প্রশংসিত হচ্ছে। অনুষ্ঠান শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের হাতে বইটি উপহার দেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর