বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা ছাত্রশিবিরের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত র্যালিটি গড়কান্দা এলাকা থেকে শুরু হয়ে নালিতাবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শেষ হয়।
এ সময় সংগঠনের নেতাকর্মীরা পতাকা বহন ও বিভিন্ন স্লোগান সংবলিত ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণ করেন, যা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক বিতর্ক সম্পাদক ও শেরপুর-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া, জাকসু সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্রশিবিরের বায়তুল মাল সম্পাদক আসিফ এবং নালিতাবাড়ী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুক।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ইসলামী ছাত্রশিবির দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মাঝে আদর্শিক চর্চা, নৈতিকতা ও সুশিক্ষা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে।
ভবিষ্যতেও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ছাত্রসমাজকে সম্পৃক্ত করতে সংগঠনটির কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
এসআর
মন্তব্য করুন: