বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের মানুষের বিপদে সব সময় পাশে দাড়ান বাংলাদেশ সেনাবাহিনী।
সংকটময় মুহূর্তে জনগণের কল্যাণে কাজ করেছেন সেনাবাহিনী।
বুধবার ৪ ফেব্রুয়ারী সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন তিনি।
দুলু আরো বলেন, ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী এলাকার একজন বিরোধী প্রার্থী অস্ত্রসহ ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা করেছে।
অথচ ক্যান্টনমেন্ট এলাকায় বৈধ বা অবৈধ কোনো অস্ত্র বহনের আইন নেই। পাশাপাশি তারেক রহমানকে হুমকি দেওয়া ও তার বিরুদ্ধে অশালীন বক্তব্য দেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের যেকোনো সংকটকালে সেনাবাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। বিশেষ করে ৫ আগস্টের পর সেনাবাহিনী অস্ত্র উদ্ধারসহ চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করলে জনগণ তার উপযুক্ত জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, জেলা বিএনপির সদস্য বেলাল রহমান, শহিদুল্লাহ সোহেল, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল প্রমূখ।
এসআর
মন্তব্য করুন: