[email protected] বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

নুরুজ্জামান বাদলের দ্বিতীয় জানাজায় মানুষের ঢল

শেরপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২০ পিএম

সংগৃহীত ছবি

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদলের দ্বিতীয় জানাজা শ্রীবরদী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

জানাজায় অংশ নিতে মাঠজুড়ে ঢল নামে সর্বস্তরের মানুষের।

নির্ধারিত সময়ের আগেই কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। রাজনৈতিক সহযোদ্ধা, বিভিন্ন দলের নেতাকর্মী, আলেম-ওলামা ও স্থানীয় সাধারণ মানুষ কাতারবদ্ধ হয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

জানাজার পুরো সময়জুড়ে ছিল শোকাবহ ও আবেগঘন পরিবেশ; অনেককে চোখের পানি ধরে রাখতে দেখা যায়নি।


এর আগে শেরপুর পৌর ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এছাড়া সকাল ৭টা ১৫ মিনিটে শ্রীবরদী পৌর স্টেডিয়াম মাঠে আরেকটি জানাজা আদায়ের কথা রয়েছে বলে জানানো হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার শবে বরাতের রাতে প্রায় ১০টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

দ্রুত তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে স্থানান্তর করা হয়।

সেখানে স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে তিনি ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলাসহ পুরো শেরপুর জেলায় নেমে এসেছে গভীর শোক।

দ্বিতীয় জানাজায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি এলাকাবাসীর কাছে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতারই প্রতিফলন বলে মনে করছেন স্থানীয়রা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর