[email protected] রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
২৬ মাঘ ১৪৩২

ফেনীতে সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের বিএনপি নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬ ১০:০৮ পিএম

সংগৃহীত ছবি

ফেনীর বিসিক এলাকায় সড়ক দুর্ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম নিজাম উদ্দিন স্বপন মিয়াজী (৫০)। তিনি গুণবতী ইউনিয়নের রাজবল্লবপুর গ্রামের বাসিন্দা এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার (রাত) বিষয়টি নিশ্চিত করেন গুণবতী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নাজমুল হুদা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ফেনীর বিসিক এলাকায় একটি সিএনজি অটোরিকশার সঙ্গে একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা যাত্রী নিজাম উদ্দিন স্বপন মিয়াজী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত স্বপন মিয়াজী মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা, গুণবতী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর