ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে বড় ধরনের নির্বাচনী জনসভা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ১১ দলীয় জোট।
আগামী ৩১ জানুয়ারি শনিবার সকালে চৌদ্দগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে।
এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দের। জনসভাকে সফল করতে বৃহস্পতিবার মাঠ পরিদর্শন করেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারি বেলাল হোসাইন, যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মামুন মজুমদার, জাতীয় যুব শক্তির নেতা জাহিদুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, ভিপি জাহাঙ্গীর হোসেন, লিয়াকত শিকদারসহ বিভিন্ন স্তরের নেতারা।
পরিদর্শন শেষে মাহফুজুর রহমান ও বেলাল হোসাইন জানান, উক্ত জনসভায় কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, ছাত্রশিবিরের সেক্রেটারি সিগবাতুল্লাহ, ঢাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমসহ বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ অংশ নেবেন।
জনসভাকে ঘিরে চৌদ্দগ্রাম পৌরসভা ও উপজেলার ১৩টি ইউনিয়নে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীরা মিছিল, গণসংযোগ ও ঘরে ঘরে প্রচারণা চালাচ্ছেন। আয়োজকরা আশা প্রকাশ করে বলেন, বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে এটি চৌদ্দগ্রামের ইতিহাসে একটি স্মরণীয় জনসভায় পরিণত হবে।
এ উপলক্ষে সর্বস্তরের জনগণকে জনসভায় উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: