ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এই প্রথম উপজেলা পর্যায়ে আমিন (সার্ভেয়ার) সমিতির একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে ২৬ সদস্যের এ কমিটিতে এ. কে. এম. আব্বাসকে সভাপতি এবং মো. নুরুল আমিনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সারাদিনব্যাপী এক সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নবগঠিত কমিটির ঘোষণা দেওয়া হয়।
বাঞ্ছারামপুর উপজেলার সোবানিয়া ফাজিল মাদ্রাসা মাঠে আয়োজিত এ সম্মেলনের আয়োজন করে উপজেলা আমিন (সার্ভেয়ার) সমিতি। সম্মেলনে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি এ. কে. এম. আব্বাস।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন—
সহ-সভাপতি পদে জাকির আমিন, এমদাদুল হক, ইদ্রিস আমিন ও মো. শাহজাহান।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রমজান আলী।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. ফারুক মিয়া ও মো. শরিফুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক মো. আদেল হোসাইন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল কাদির, হুমায়ন কবির, মো. শরিফুল ইসলাম (গাজী), মো. রাজীব মিয়া ও নুরুল ইসলাম।
কোষাধ্যক্ষের দায়িত্বে রয়েছেন মো. রাকিব।
দপ্তর সম্পাদক মো. সুজন এবং সহ-দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম তিরাম।
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আল আমিন।
প্রচার সম্পাদক মো. মোস্তফা মিয়া।
তথ্য ও যোগাযোগ সম্পাদক মো. বদিউজ্জামান এবং সহ-তথ্য ও যোগাযোগ সম্পাদক জাকির হোসেন।
ক্রীড়া সম্পাদক নুর মোহাম্মদ (বাঞ্ছারামপুর)।
আইন সম্পাদক নুর মোহাম্মদ।
ধর্ম সম্পাদক আব্দুল হাই (গাজী) এবং সহ-ধর্ম সম্পাদক মুফতি মনিরুল ইসলাম।
মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাজিয়া বেবী বিনতে বাছেদ।
সম্মেলনে বক্তারা বলেন, এই নতুন কমিটি উপজেলার আমিনদের পেশাগত অধিকার রক্ষা, বিদ্যমান সমস্যা মোকাবিলা এবং সংগঠনের কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমিনদের মর্যাদা ও ন্যায্য দাবি আদায়ে সংগঠনটি উল্লেখযোগ্য অবদান রাখবে।
এসআর
মন্তব্য করুন: