[email protected] শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
২৪ মাঘ ১৪৩২

সাদ্দামের প্যারোলে মুক্তি নিয়ে কোনো আবেদন পায়নি প্রশাসন : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬ ৭:২৭ পিএম

সংগৃহীত ছবি

যশোর কেন্দ্রীয় কারাগারে আটক বন্দি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় তাকে প্যারোলে মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক আবেদন করা হয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়।
রোববার (২৫ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য নিশ্চিত করেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে তার পরিবার যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অথবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে কোনো আবেদন দাখিল করেনি। পরিবারের মৌখিক অনুরোধের ভিত্তিতে জেলগেটে স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার ব্যবস্থা করা হয়। মানবিক দৃষ্টিকোণ থেকে যশোর জেলা প্রশাসন ও কারা কর্তৃপক্ষ এ বিষয়ে সর্বোচ্চ সহায়তা প্রদান করেছে।


এছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যশোর জেলা প্রশাসন কিংবা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে—এমন তথ্য সঠিক নয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, তারা প্রত্যাশা করে গণমাধ্যমগুলো যাচাই-বাছাই করে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের জানার অধিকার নিশ্চিত করবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর