[email protected] বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
৬ ফাল্গুন ১৪৩২

তাহিরপুর উপজেলার মানোন্নয়নে প্রবাসী মিটু পালের দূরদর্শী চিন্তা-চেতনা

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬ ৩:৫৪ পিএম

প্রবাসী মিটু পাল

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে গভীর আবেগ ও দায়বদ্ধতার কথা তুলে ধরেছেন প্রবাসী সমাজসেবক মিটু রঞ্জন পাল।

শনিবার রাত সাড়ে ৮টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি উপজেলার নানা সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয়ে হৃদয়ছোঁয়া বক্তব্য দেন।


তার কথায় ফুটে ওঠে তাহিরপুরের শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের তাগিদ। উপজেলার সাতটি ইউনিয়নের মানুষের দৈনন্দিন দুর্ভোগ ও প্রত্যাশার কথা উল্লেখ করে তিনি জানান, এসব সমস্যার টেকসই সমাধানে তিনি পরিকল্পনা নিয়ে কাজ করতে চান।


মিটু পাল প্রতিদিনের বাংলাকে বলেন, দীর্ঘদিন ধরে তিনি উপজেলার সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান তার অন্যতম উদ্যোগ।

পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠান—মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের উন্নয়ন নিয়েও তার রয়েছে সুপরিকল্পিত চিন্তা।


লাইভ বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের উপজেলা নির্বাচনের সময় স্বল্পতার কারণে সবার কাছে পৌঁছানো সম্ভব হয়নি।

তবে তাহিরপুরের মানুষ চাইলে তিনি আবারও প্রত্যন্ত এলাকায় গিয়ে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন এবং উন্নয়নের কাজে নিজেকে সম্পৃক্ত রাখবেন।


তাহিরপুরকে ঘিরে তার এই আন্তরিক ও আবেগঘন বার্তা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

উপজেলার মানুষ তার এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন বলে জানা গেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর