[email protected] শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
২৪ মাঘ ১৪৩২

লালমনিরহাটে যুবদলের উদ্যোগে সাঁকো নির্মাণ, হাজারো মানুষের স্বস্তি

লালমনিরহাট জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬ ৯:৪১ পিএম

লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক আনিচুর রহমান আনিচ ও সদস্যসচিব হাসান আলী এ সেতু তৈরিতে সহায়তা করেন।

লালমনিরহাট সদর উপজেলার দশটি গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সতী নদীর ওপর একটি সাঁকো নির্মাণ করেছে জেলা জাতীয়তাবাদী যুবদল।

সংগঠনের নিজস্ব উদ্যোগে নির্মিত এই সাঁকোটি স্থানীয়দের যাতায়াতকে সহজ করেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে খুনিয়াগাছ ইউনিয়নের টাংরুর বাজার গ্রামে সাঁকোটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা যুবদলের আহ্বায়ক আনিচুর রহমান আনিচ ও সদস্যসচিব হাসান আলী।


জেলা যুবদল সূত্রে জানা গেছে, প্রায় ২৬০ ফুট দীর্ঘ ও ৭ ফুট প্রস্থের সাঁকোটি নির্মাণে সময় লেগেছে প্রায় দুই মাস ২০ দিন। এতে ব্যয় হয়েছে আনুমানিক ৮ লাখ টাকা। সিমেন্টের পিলার ও বাঁশ-কাঠ ব্যবহার করে সাঁকোটি নির্মাণ করা হয়েছে।


স্থানীয় বাসিন্দারা জানান, টাংরুর বাজার চওড়া পাড়া, পানাতি পাড়া, খুনিয়াগাছ ও রাজপুরসহ আশপাশের এলাকার প্রায় ১৪ হাজার মানুষ এই সাঁকোর মাধ্যমে উপকৃত হচ্ছেন। শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীদের দৈনন্দিন চলাচল এখন অনেক সহজ হয়েছে।
এলাকাবাসী আব্দুল হাকিম বলেন,
“আগে নদী পার হতে আমাদের পাঁচ-ছয় কিলোমিটার ঘুরে যেতে হতো। সাঁকো নির্মাণ হওয়ায় সময় ও কষ্ট—দুটোই কমেছে। সাময়িক হলেও এটি আমাদের জন্য অনেক বড় স্বস্তি।


জেলা যুবদলের সদস্যসচিব হাসান আলী বলেন,
“জেলা, সদর ও ইউনিয়ন যুবদলের সার্বিক তত্ত্বাবধানে যুবদলের নেতাকর্মীরা সরাসরি এই সাঁকো নির্মাণে অংশ নিয়েছেন।


জেলা যুবদলের আহ্বায়ক আনিচুর রহমান আনিচ জানান,
“এই সাঁকো দিয়ে এখন বাইসাইকেল ও মোটরসাইকেল চলাচল করা সম্ভব।

আমাদের নেতা তারেক রহমানের সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার দর্শন অনুসরণ করেই আমরা কাজ করছি। অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের নির্দেশনায় পিছিয়ে পড়া এই এলাকার মানুষের স্বপ্ন বাস্তবায়নে যুবদল এগিয়ে এসেছে।


উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাভলু, সদর উপজেলা যুবদলের সদস্যসচিব ফকরুল ইসলাম লাভলুসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর