নাটোরের নলডাঙ্গা পৌরসভা মোড়ে ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটে নলডাঙ্গা থানার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভা মোড়ের ব্রিজ এলাকা থেকে নামার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়।
এতে ভ্যানচালক ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়েন।
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।
নিহত ভ্যানচালকের নাম মো. আয়ুব আলী। তিনি নলডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কুটড়িপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন ভ্যানচালক ছিলেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
এসআর
মন্তব্য করুন: