[email protected] মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬
২১ মাঘ ১৪৩২

জয়পুরহাটে আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ

জয়পুরহাট জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬ ৮:০৯ পিএম

সংগৃহীত ছবি

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ–২০২৬-এর শপথ গ্রহণ, অভিষেক ও প্রীতিভোজ অনুষ্ঠান মঙ্গলবার (২০ জানুয়ারি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের বিজ্ঞ জেলা ও দায়রা জজ অনুপ কুমার।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সিনিয়র আইনজীবী খাজা শামসুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ অনুপ কুমার নবগঠিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করে বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে আইনজীবী সমিতির কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।

তিনি বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগ ও আইনজীবীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন।


আলোচনা পর্বে আইনজীবীদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সমস্যার কথাও তুলে ধরা হয়। নবনির্বাচিত সভাপতি আব্দুল মোমেন ফকির বলেন, বিচারিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা কোর্ট অফিসারদের (মুহুরি) বসার জন্য স্থায়ী বা নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় তারা নানা ভোগান্তির মুখে পড়ছেন। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।


অন্যান্য বক্তারাও বলেন, প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে কোর্ট অফিসারদের দৈনন্দিন কাজ পরিচালনা করা কঠিন হয়ে উঠেছে। একটি সুশৃঙ্খল ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক হাবিবা মণ্ডল, জয়পুরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম মিঞা এবং পুলিশ সুপার মিনা মাহমুদা (বিপিএম, পিপিএম)।


পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। শপথ ও আলোচনা সভা শেষে অতিথি ও আইনজীবী সদস্যদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর