[email protected] মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
১১ ফাল্গুন ১৪৩২

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দুই পোড়া মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬ ৫:৩৭ পিএম

সংগৃহীত ছবি

সাভারে একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের ভিতর থেকে দুইটি পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ধারণা করা হচ্ছে, মরদেহগুলোর একজন নারী এবং অন্যজন শিশু ছেলে। উল্লেখ্য, গত বছরের বিভিন্ন সময়ে একই স্থানে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছিল।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লায় অবস্থিত পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’-এর ভিতর পুলিশ মরদেহ দুটি পায়।

নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রস্রাব করার জন্য কমিউনিটি সেন্টারের ভিতরে গেলে পোড়া মরদেহগুলো দেখতে পান এবং ৯৯৯-এ ফোন করেন। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তা উদ্ধার করে।


সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটি এতটাই পোড়া যে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


গত বছরের কয়েকটি ঘটনায় একই স্থানে কয়েকটি মরদেহ পাওয়া গেছে। ২৯ আগস্ট রাতে অজ্ঞাত এক যুবকের, ১১ অক্টোবর রাতে অজ্ঞাত এক নারীর অর্ধনগ্ন এবং ১৯ ডিসেম্বর দুপুরে কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেট থেকে একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছিল। এই তিনটি ঘটনায় পুলিশের পক্ষ থেকে এখনও কোনো মরদেহের পরিচয় নিশ্চিত হয়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর