জয়পুরহাট জেলার সার্বিক বিচারিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) জয়পুরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্সের আয়োজন করা হয়।
কনফারেন্সে সভাপতিত্ব করেন জয়পুরহাটের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম মিঞা। অনুষ্ঠানে বিচার বিভাগ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ক্যাথরিন গোমেজ, মো. নাসির উদ্দিন, মোসা. জান্নাতুল ফেরদৌস, বিজ্ঞ সিভিল জজ বেগম মেহনাজ হুমাইরা কুহেলী, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোমেন ফকির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন বিজ্ঞ পিপি অ্যাডভোকেট মো. শাহনুর রহমান শাহীন, স্পেশাল পিপি রিনাত ফেরদৌসী রিনি, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মামুনুর রশীদ, এটিএম মুজাহিদ আজিজ, র্যাব-৫-এর কমান্ডার, বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের প্রতিনিধি, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক, গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আসাদ আলী খন্দকার, জেল সুপার উম্মে সালমা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর স্নিগ্ধা আক্তার, প্রবেশন অফিসার শারমিন সুলতানা, কোর্ট ইন্সপেক্টর, ডিবির ওসি এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জ।
কনফারেন্সে জয়পুরহাট জেলার বিচারিক কার্যক্রমের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বিদ্যমান বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধান বিষয়ে মতবিনিময় হয়।
সময়মতো মেডিক্যাল সার্টিফিকেট ও তদন্ত প্রতিবেদন দাখিল, মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সাক্ষীদের যথাযথভাবে সমন জারি ও কার্যকর করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম মিঞা বলেন, একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গড়ে তুলতে বিচার বিভাগ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি সকল অংশগ্রহণকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করেন।
এসআর
মন্তব্য করুন: