[email protected] সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
৩০ চৈত্র ১৪৩২

গাজীপুরে ভয়াবহ আগুন

এম. এ রনী

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫ ৬:২৯ এএম

সংগৃহীত ছবি

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাগানবাড়ী এলাকায় একটি ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ইয়াসিন ইন্টারপ্রাইজ নামে ওই গোডাউনে আগুন লাগার ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে বাগানবাড়ী এলাকার ছাপড়া মসজিদ সংলগ্ন গোডাউনটিতে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন গোডাউনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন, তবে আগুনের তীব্রতা বাড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরিস্থিতির অবনতি হলে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হলেও বর্তমানে ডাম্পিং কার্যক্রম চলছে। পানি সংকটের কারণে আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে বলে তিনি উল্লেখ করেন।


তিনি আরও জানান, আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে।

এসআর

সম্পর্কিত খবর